২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১১:০১

শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সাক্ষাৎ বৈশাখী ভাতা নিয়ে বড় দুঃসংবাদ পেল সরকারি চাকরিজীবীরা মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবালসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ চেকপোস্টে ৬ জন গ্রেফতার আইনশৃঙ্খলা-উন্নয়ন নিয়ে হুইপ নিজানের মতবিনিময় সভায় সব দলের প্রতিনিধি গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আরও ৯ আসামি কারাগারে জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

৪ নভেম্বরের মধ্যে বইমেলার সময় ঘোষণা চেয়ে আলটিমেটাম

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা ঃ

আগামী ৪ নভেম্বরের মধ্যে অমর একুশের বইমেলার আয়োজনের স্পষ্ট ঘোষণা দেওয়ার দাবি জানিয়ে সরকারকে আলটিমেটাম দিয়েছে একুশে বইমেলা সংগ্রাম পরিষদ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সংবাদ সম্মেলন করে একুশে বইমেলা সংগ্রাম পরিষদ এই দাবি ও কর্মসূচি ঘোষণা করে। এ সময় জানানো হয়, ৪ নভেম্বরের মধ্যে ঘোষণা না এলে ৫ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করে তার কাছে স্মারকলিপি পেশ করবে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও কবি মোহন রায়হান বলেন, আমরা সরকারকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দিচ্ছি। স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে যে বইমেলা কত তারিখ থেকে আমরা শুরু করব। আমরা ০১ তারিখ থেকেই করতে চাই, সেই ঘোষণা চাই। না হলে আমাদের ফেরাতে পারবেন না। আমাদের লাশের ওপর দিয়ে অমর একুশে গ্রন্থমেলা বন্ধ করতে হবে!’

লিখিত বক্তব্যে একুশে বইমেলা সংগ্রাম পরিষদের সদস্য খন্দকার শাহ আলম বলেন, ‘আমরা প্রত্যাশা করি, অমর একুশে বইমেলা-২০২৬ স্থগিত করার সিদ্ধান্ত প্রত্যাহার ও যথাসময়ে তা আয়োজনের ব্যবস্থা করে সরকার শুভবুদ্ধি ও সুবিবেচনার পরিচয় দেবে।’

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক মণ্ডলীর সদস্য ও মেলা উদযাপন কমিটির আহ্বায়ক আবুল বাশার ফিরোজ শেখের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহসভাপতি কবি কামরুজ্জামান এবং একুশে বইমেলা সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান প্রমুখ।

 

  • শেয়ার করুন