২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১০:১৯

শিরোনাম
সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় হাজার বিলাসবহুল পণ্য গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ অপরাধ বদলীজনিত বিদায় সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত! জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬০ ব্যক্তি গ্রেপ্তার, ১২ হাজারের বেশি ইয়াবা বড়ি উদ্ধার: ডিএমপি গোপালগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেয়ার কাজ করানো হয় সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ জেলার কর্মরত (পিবিআই) পরিদর্শক রূপকুমার বিদায় সংবর্ধনা মব সহিংসতায় ৬ মাসে ১৩৫ জনের মৃত্যু: বিসিআরএস-এর মানবাধিকার প্রতিবেদন ঝালকাঠির উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার

সেনা অভিযানে : রায়েরবাজার কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপের ১০ সদস্য আটক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ঃ

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাং পাটালি গ্রুপএর ১০ জন সদস্যকে আটক করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) রাত টা থেকে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে আটক করা হয়েছে তাদের।

আটকরা হলেন-গ্রুপের অন্যতম নেতা নায়েম (২২),শপন (৩০), আল আমিন (২২), শাকিল (২৫), মুনতাজ (২৫), মুক্তার (২৩), রিয়াজ (২১), ইমন (২০), লিমন (২০) ও আকতার (২০)।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, রাত ৯ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাটালি গ্রুপের কয়েকজন সদস্য রায়েরবাজার এলাকায় পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে উঠেছে। তথ্যের ভিত্তিতে সেনা টহল দল দ্রুত অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দুষ্কৃতিকারী খালের মধ্যে লাফিয়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, পাটালি গ্রুপের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। সেনা অভিযানে তাদের আটক হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “আমাদের মোহাম্মদপুর সেনাবাহিনীর হটলাইনে কয়েকজন এলাকাবাসী ফোন করে পাটালি গ্রুপের বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে রায়েরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১০ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন এর আগে গ্রেপ্তার হলেও  পরে জামিনে মুক্তি পেয়ে যায় । আটকদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার জন্য তাদের সবাইকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

  • শেয়ার করুন