২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১:৪৭

শিরোনাম
নিবন্ধন অধিদপ্তরে প্রথম নারী মহাপরিদর্শক শামীমা আফরোজ বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই প্রধানমন্ত্রীর পছন্দেই চূড়ান্ত হবে ব্র্যান্ড ও মডেল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী জাহিদ হোসেন, সহ-সভাপতি এমপি জাহাঙ্গীর আলম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তারাবোতে দোয়া মাহফিল সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহে শিশুর মরদেহ উদ্ধার: দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ তরুণ গ্রেপ্তার বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পরীমনির প্রশংসায় যা বললেন ইমরান

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫

  • শেয়ার করুন

বিনোদন ডেক্স ঃ

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল সম্প্রতি সামাজিক মাধ্যমে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে দুটি ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন। ছবিগুলো প্রকাশের পরপরই তা নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ছবিগুলো ‘বিশ্বসুন্দরী’ সিনেমার সেই জনপ্রিয় গানের শুটিংয়ের সময়ের, যে গানে পরীমনিকে অপূর্ব সুন্দর লেগেছিল বলে নিজেই জানিয়েছেন গায়ক ইমরান।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে ইমরান লেখেন, ‘তুই কি আমার হবি রে’ এই গানটি সিনেমার জন্য করা আমার সবচেয়ে পছন্দের গান। ‘বিশ্বসুন্দরী’ সিনেমার নায়িকা ছিলেন পরীমনি। গানটিতে তাকে অপূর্ব সুন্দর লেগেছিলো। ১২৬ মিলিয়ন ভিউ গানটির।’

মূলত ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় ব্যবহৃত হওয়া ‘তুই কি আমার হবি রে’ গানটির কথা বলতে গিয়েই স্মৃতিচারণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই সংগীতশিল্পী। গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও কনা। এর ভিডিওতে পরীমনির সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেতা সিয়াম আহমেদ।

 

 

  • শেয়ার করুন