২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৪:৫৩

শিরোনাম
নিবন্ধন অধিদপ্তরে প্রথম নারী মহাপরিদর্শক শামীমা আফরোজ বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই প্রধানমন্ত্রীর পছন্দেই চূড়ান্ত হবে ব্র্যান্ড ও মডেল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী জাহিদ হোসেন, সহ-সভাপতি এমপি জাহাঙ্গীর আলম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তারাবোতে দোয়া মাহফিল সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহে শিশুর মরদেহ উদ্ধার: দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ তরুণ গ্রেপ্তার বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি আবেদনের সময় বাড়ল

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫

  • শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক ঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫২৬ শিক্ষাবর্ষে এমফিল পিএইচডি প্রোগ্রামে গবেষক ভর্তির অনলাইন আবেদন জমার সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে, এমফিল প্রোগ্রামে আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা এবং পিএইচডি প্রোগ্রামের জন্য ২ হাজার টাকা। আবেদনকারীরা বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে-স্লিপ ডাউনলোড করে ফি জমা দিতে পারবেন। এরপর ৫ নভেম্বর পর্যন্ত অনলাইন থেকে আবেদন ফরমের প্রিন্ট কপি সংগ্রহ করা যাবে।

আর লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত গবেষকরা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে কোর্সওয়ার্ক বা গবেষণা কার্যক্রম শুরু করবেন। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ।

 

 

  • শেয়ার করুন