২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,ভোর ৫:৫০

শিরোনাম
নিবন্ধন অধিদপ্তরে প্রথম নারী মহাপরিদর্শক শামীমা আফরোজ বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই প্রধানমন্ত্রীর পছন্দেই চূড়ান্ত হবে ব্র্যান্ড ও মডেল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী জাহিদ হোসেন, সহ-সভাপতি এমপি জাহাঙ্গীর আলম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তারাবোতে দোয়া মাহফিল সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহে শিশুর মরদেহ উদ্ধার: দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ তরুণ গ্রেপ্তার বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

সাকিবের টি–টোয়েন্টি রেকর্ড এখন মোস্তাফিজের, টেস্ট ও ওয়ানডের খবর কী

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি ঃ

 

আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন সাকিব আল হাসান। ছিলেন লিখতে হলো কারণ গতকাল রাতে দুবাইয়ে সাকিবের একটি রেকর্ড কেড়ে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। সাকিবকে ছাড়িয়ে মোস্তাফিজই এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি।

এবারের এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেট নিয়েই সাকিবকে ছুঁয়ে ফেলেন মোস্তাফিজ। কাল রাতে দুবাইয়ে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে উইকেটকিপার জাকের আলীর ক্যাচ বানিয়ে ১৫০তম উইকেট পেয়ে সাকিবকে ছাড়িয়ে গেছেন মোস্তাফিজ।

১১৮ ম্যাচে মোস্তাফিজের উইকেট এখন ঠিক ১৫০। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে চতুর্থ বোলার হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁলেন মোস্তাফিজ। তাঁর আগে এই মাইলফলক ছুঁয়েছেন নিউজিল্যান্ডের দুই বোলার টিম সাউদি, ইশ সোধি ও আফগানিস্তানের রশিদ খান। ১৭৩ উইকেট নিয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটা আফগান লেগ স্পিনার রশিদ খানের।

 

 

 

  • শেয়ার করুন