প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬
মাহফুজ জাহিদ :
জলবায়ু সহনশীল স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণে নারায়ণগঞ্জ বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, নিরাপদ মাতৃত্ব ও প্রসূতিসেবার সুযোগ সম্প্রসারণ এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৫টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে চিকিৎসা সামগ্রী ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এসব উপকরণ বিতরণ করা হয়।উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানববন্ধন) দিলরুবা ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা তাসলিমা আক্তার,স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শুভাগত সাহা,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আল মাহমুদ হাসান, মৎস্য কর্মকর্তা রফিক আবেদীন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানুর নাহার,বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন,শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, প্রাথমিক শিক্ষা অফিসার আজমল হোসেন,সমাজসেবা অফিসার ফয়সাল কবির, যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুল হক প্রমুখ।এছাড়া সরকারি বিভিন্ন দফতর প্রধান ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলো প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণের অন্যতম প্রধান অবলম্বন। বিশেষ করে গর্ভবতী মা, নবজাতক ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে এসব কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ঔষধের প্রাপ্যতা নিশ্চিত করা গেলে স্থানীয় পর্যায়েই অনেক প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান সম্ভব হবে। এতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা গ্রহণের সময়, যাতায়াত ব্যয় ও ভোগান্তি কমার পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি হ্রাসে সহায়ক হবে।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক দিলরুবা ইসলাম বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও সক্ষম করে গড়ে তুলতে হবে। বিতরণকৃত চিকিৎসা উপকরণের যথাযথ সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত সেবাগ্রহীতারা যেন এর সুফল পান, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোর সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা প্রশাসন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ মাতৃত্ব এবং জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় কার্যক্রম অব্যাহত রাখবে।
এসময় উপজেলা পরিষদের পক্ষ থেকে ৫টি ইউনিয়নে স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে নরমাল ডেলিভারি সংক্রান্ত সহায়তা উপকরণ হিসেবে ৪৪টি প্রেসার মেশিন, ১৫ হাজার পিস ইউরোস্টিক্স,৬টি ফিটাল ডপলার মেশিন বিতরণ করা হয়।