৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ১০:৫৯

শিরোনাম
সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশনের কর্মকর্তা আমির হোসেনের ২০০ কোটি টাকার উপরে অবৈধ সম্পদ, চান্দনাতেই শত কোটি টাকার সাম্রাজ্য: নেপথ্যে লাগেজ কাটা ও স্বর্ণ চোরাচালান পুলিশে বড় রদবদল, এসআরবির ডিজি ফারুক, শিল্প পুলিশের প্রধান ইসরাইল সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের বিমানের দাম্মামগামী ফ্লাইট পরিচালনায় নতুন তারিখ নির্ধারণ ২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত ? রাষ্ট্রের উন্নয়নে দক্ষ, সৎ ও নিরপেক্ষ জবাবদিহিমূলক আমলাতন্ত্র অপরিহার্য তাহসিফের মৃত্যু ঘিরে তদন্তে নতুন মোড়, কে সেই রহস্যময় তরুণী ?

পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বিরোধে ৫ জনকে কুপিয়ে জখম, আটক ১

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬

  • শেয়ার করুন

জেলা প্রতিবেদক :

পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে বিরোধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের ৫ জন জখম হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পৌর ছাত্রদলের বহিষ্কৃত সাবেক যুগ্ম আহবায়ক মো. নাফিস নামে একজনকে আটক করেছে পুলিশ।

‎আহতরা হলেন, পিরোজপুরের জিয়ানগর উপজেলার মিজান মাতুব্বরের ছেলে জিহাদ মাতুব্বর, পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের মাহিদুলের ছেলে নাইম, মাছিমপুর গ্রামের শান, কালিবাড়ি এলাকার মিঠুর ছেলে তাশফি, শিকারপুর গ্রামের আউয়ালের ছেলে নিরব।

‎পুলিশ জানায়, সন্ধ্যা ৭ টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের এক পক্ষ অপর এক পক্ষের উপর হামলা চালায়। এ ঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হয়। গুরুতর আহত জিহাদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পিরোজপুর পৌর ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শাওন (বাবু) বলেন, ছাত্রদলের বহিষ্কৃত নাফিস আহমেদ সিয়াম নামে একটা ছেলে আছে আমাদের ছাত্রদলের। ওরা ২০-২৫ জন সঙ্গবদ্ধভাবে পুরাতন বাস স্ট্যান্ডে এসে কুপিয়ে যখম করে। দুই পক্ষেরই আহত আছে। রাজনৈতিক গ্যাঞ্জামের কারণে হইছে। গ্যাঞ্জামের সূত্রপাত ধইরা নাফিজের নেতৃত্বে এ হামলা হইছে।

এ বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার জানান, আমি ঢাকায় অবস্থান করছি। বিষয়টি আমি শুনেছি। যে ছেলেটির নাম এখানে এসেছে সিয়াম, তাকে আগেই ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। এরপরেও যদি এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

পিরোজপুর সদর থানার ওসি মো: শরিফুল ইসলাম বলেন, একটি মারামারির ঘটনা ঘটেছে। উভয় পক্ষের পাঁচজন আহত আছে। এ ঘটনা একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • শেয়ার করুন