২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ১২:৪৪

শিরোনাম
সন্ত্রাসমুক্ত ও সুশাসনের বাংলাদেশ: ত্যাগী কর্মীদের অধিকার রক্ষা জরুরি ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান ভাঙচুর হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা জেলা প্রতিনিধি : উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়, যে নাম হতে পারে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে কাজ ত্বরান্বিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর আজ খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর পূজায় টানা ৫ দিনের সরকারি ছুটি শুরু

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৯৮

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি :

রাজধানীতে নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। একই সময়ে ৪১টি মামলা করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩৬ জন, লালবাগ বিভাগ ৪২ জন, ওয়ারী বিভাগ ৭১ জন, মতিঝিল বিভাগ ৭১ জন, তেজগাঁও বিভাগ ১০০ জন, মিরপুর বিভাগ ১৭৮ জন, গুলশান বিভাগ ৫৪ জন, উত্তরা বিভাগ ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক তিনজনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি ব্যবহৃত গুলির অংশ, তিনটি চাকু, আটটি রড, এক কেজি ৪৫০ গ্রাম, ২১ পুরিয়া গাঁজা, ৯ হাজার ৫৮ পিস ইয়াবা, দুই গ্রাম হেরোইন, একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল, ১২টি মোবাইলফোন, ৩২০টি ২০০ টাকার জালনোট, একটি সিপিইউ, একটি স্ক্যানার, একটি মাউস, একটি কিবোর্ড, ১০ হাজার ১০০ টাকা ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

  • শেয়ার করুন