প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬
নিজস্ব সংবাদদাতা ঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবঘোষিত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।
সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ‘আমরা বিএনপি পরিবার’ জানায়-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ, নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা ও গণতন্ত্রের প্রতি অবিচল অঙ্গীকারের এক অনন্য স্বীকৃতি। তার অভিজ্ঞতা ও প্রজ্ঞা বিএনপিকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি।
দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে সাহস, ত্যাগ ও আপসহীনতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা জাতীয়তাবাদী রাজনীতির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস।
মানুষের অধিকার রক্ষা ও নিপীড়িত পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তার মানবিক ভূমিকা ‘আমরা বিএনপি পরিবার’-এর কার্যক্রমের সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত। তার দিক নির্দেশনা ও অভিভাবকসুলভ পরামর্শ আমাদের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমরা প্রত্যাশা করি। আমরা বিশ্বাস করি, তার দূরদর্শী নেতৃত্ব ও সাংগঠনিক প্রজ্ঞায় বিএনপি আরও সুসংগঠিত হবে এবং গণতন্ত্র, মানুষের অধিকার ও একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম আরও বেগবান হবে।
‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানান- সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। তারা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।