১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ২:১৮

ফেনীতে খালেদা জিয়ার জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ ও নগদ সহায়তা

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৬

  • শেয়ার করুন

ফেনী প্রতিনিধি ঃ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ফেনীতে সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করেছে ‘জিয়া স্মৃতি পাঠাগার’।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের কলঘর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মশিউর রহমান বিপ্লব।

জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ও কালিদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল হালিম মানিক।

অনুষ্ঠানে কালিদহ ও ধলিয়া ইউনিয়নের ৫০ জন সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ, বই, খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে পড়ালেখার খরচের জন্য নগদ ১ হাজার টাকা করে দেওয়া হয়।

বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের পড়ালেখায় উৎসাহিত করা এবং তাদের পাশে দাঁড়ানোই বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসার অন্যতম বহিঃপ্রকাশ। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি নুরুল আলম সবুজ বলেন, এলাকার শিক্ষা ও মানবসেবামূলক কার্যক্রমের পরিধি ভবিষ্যতে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা বিএনপি সদস্য নুর হোসেন সেলিম, সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল হক, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ফারুক উল্যাহ মজুমদার মুরাদ, কালিদহ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক লিটন, সাধারণ সম্পাদক মুন্সি সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী গোলাম কিবরিয়া রাসেল, জেলা যুবদলের সদস্য ফখরুদ্দিন ভূঁইয়া ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

  • শেয়ার করুন