১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ২:২৩

নাটোরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৬

  • শেয়ার করুন

লালপুর সংবাদদাতা ঃ

বহিষ্কৃত তিন কর্মী

নাটোরের লালপুরে বিক্ষোভ চলাকালে দুই সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় তিন কর্মীকে বহিষ্কার করেছে লালপুর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট ও যুগ্ম আহ্বায়ক আবু রায়হান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন জাহিদ হোসেন (৩২), শফিকুল ইসলাম শফিক (৩৫) ও মামুন আলী (২৫।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ আগস্ট লালপুর উপজেলা পরিষদ চত্বরে ছাত্রদলের বিক্ষোভ চলাকালে এনটিভি অনলাইনের প্রতিনিধি সজীবুল হৃদয় ও মানবজমিনের লালপুর উপজেলা প্রতিনিধি রাশেদুল ইসলামকে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় তিন কর্মীর সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা, ভাবমূর্তি ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ড বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনও মেনে নেবে না। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১২ আগস্ট ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে লালপুর উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ চলাকালে এনটিভি অনলাইনের প্রতিনিধি সজীবুল হৃদয় ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি রাশেদুল ইসলাম লাঞ্ছিত হন।

 

  • শেয়ার করুন