৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,বিকাল ৫:০৩

শিরোনাম
বিদ্যুৎ মন্ত্রী জ্বালানি বিল নিবেন না, সরকারের সাশ্রয় মাসে ৮৪ হাজার টাকা পদত্যাগ করব না, পারলে বরখাস্ত করুক: দৃঢ় কণ্ঠে মমতা কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় তিন জাপানি সিনেমা প্রশাসনের মাসিক সভায় হত্যা মামলার আসামিদের উপস্থিতি নিয়ে তোলপাড় বন্দরে কুড়িপাড়া খাল পূন: খনন কাজের উদ্বোধন করেন এমপি আবুল কালাম প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারের সঙ্গে ঢাকাস্থ ঝালকাঠি জেলা সাংবাদিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সেই মাদ্রাসা শিক্ষক গ্রেফতার নজরুল ইসলাম নজুর মাদক ব্যাবসা,চাঁদাবাজি ও সন্ত্রাসীতে স্থানীয় লোকজন অতিষ্ঠ,দ্রুত গ্রেফতারের দাবী

বিদ্যুৎ মন্ত্রী জ্বালানি বিল নিবেন না, সরকারের সাশ্রয় মাসে ৮৪ হাজার টাকা

প্রকাশিত: মে ৭, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ঃ

প্রতীকী ছবি

সরকারের নিয়মিত জ্বালানি ভাতা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সরকারের অর্থ সাশ্রয়ে তিনি এই সিদ্ধান্ত নেন। এ ব্যাপারে তার একান্ত সচিব ( পিএস) কেয়ামউদ্দিন এক চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরে।

গত ৩০ এপ্রিল জ্বালানি মন্ত্রীর পিএস এক চিঠিতে বলেছেন, বিদ্যুৎ মন্ত্রী  ১ মে থেকে জ্বালানি ভাতা গ্রহণ করবেন না। সরকারি অর্থ এবং জ্বালানি সাশ্রয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জ্বালানি মন্ত্রীর পিএস জ্বালানি ও খনিজ সম্পদের প্রশাসন শাখাকে অনুরোধ করেছেন।

জানা গেছে, সরকারের নিয়ম অনুযায়ী একজন পূর্ণ মন্ত্রী প্রতি দিন ২০ লিটার তেল পান তার গাড়ির জন্য। এ হিসেবে জ্বালানি মন্ত্রী মাসে ৬০০ লিটার অকটেন পেতেন। যার বাজার মূল্য ৮৪ হাজার টাকা। এখন তিনি তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে তেল কিনে গাড়িতে ব্যবহার করেন বলে তার সহকর্মীরা জানিয়েছেন।

  • শেয়ার করুন