৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৫:২৬

শিরোনাম
সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সেই মাদ্রাসা শিক্ষক গ্রেফতার নজরুল ইসলাম নজুর মাদক ব্যাবসা,চাঁদাবাজি ও সন্ত্রাসীতে স্থানীয় লোকজন অতিষ্ঠ,দ্রুত গ্রেফতারের দাবী মাদক বিরোধী অভিযানে তিন র্যাব সদস্যকে কুপিয়ে জখম আগামী বাজেটেই অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক প্রাথমিক শিক্ষা চালুর আহ্বান রাশেদা কে চৌধূরীর কুরিয়ার সার্ভিসের গোডাউনে মিলল ৫৬ লাখ টাকার উত্তেজক ওষুধ তালতলীতে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, অনিশ্চয়তায় শিক্ষার্থীর ভবিষ্যৎ প্রকল্প পরিচালক দেড় ঘণ্টা অবরুদ্ধ, দুর্নীতি-চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা

ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সেই মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

প্রকাশিত: মে ৬, ২০২৬

  • শেয়ার করুন

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগর গ্রেফতার।

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সি এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (৫ মে) রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আমান উল্লাহ সাগর নেত্রকোনার মদন উপজেলার হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক। তিনি কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের বাসিন্দা।

 

 

 

মামলা সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল ভুক্তভোগী শিশুর মা মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আমান উল্লাহ সাগর ও তার ভাইকে আসামি করে মামলা দায়ের করেন।

এর আগে মাদ্রাসার ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে মদন উপজেলা সদরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, শিশুটি ছয় মাসের অন্তঃসত্ত্বা।

মদন থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, বুধবার দুপুরে ময়মনসিংহে সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেফতার আসামিকে নেত্রকোনা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

 

  • শেয়ার করুন