৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সন্ধ্যা ৬:২৩

শিরোনাম
আগামী বাজেটেই অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক প্রাথমিক শিক্ষা চালুর আহ্বান রাশেদা কে চৌধূরীর কুরিয়ার সার্ভিসের গোডাউনে মিলল ৫৬ লাখ টাকার উত্তেজক ওষুধ তালতলীতে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, অনিশ্চয়তায় শিক্ষার্থীর ভবিষ্যৎ প্রকল্প পরিচালক দেড় ঘণ্টা অবরুদ্ধ, দুর্নীতি-চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা চারপাশে অথৈ পানি, অথচ পানের যোগ্য এক ফোঁটা পানিও নেই।” রেলের ৩ কোটি টাকা লোপাটে তাপস ও কুদরতসহ ১৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের জোড়া মামলা সবাই চাকরিজীবী হতে চায়,উদ্যোক্তা হতে চায় না : সচিব সাখাওয়াত হোসেন কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

কুরিয়ার সার্ভিসের গোডাউনে মিলল ৫৬ লাখ টাকার উত্তেজক ওষুধ

প্রকাশিত: মে ৪, ২০২৬

  • শেয়ার করুন

জেলা প্রতিনিধি ঃ

জয়পুরহাটে একটি কুরিয়ার সার্ভিসের গোডাউনে অভিযান চালিয়ে ৫৬ লাখ টাকার বেশি মূল্যের বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও নিষিদ্ধ ‘পদ্মাপুর’ ব্র্যান্ডের জর্দা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (৪ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট-২০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে বিজিবি সদস্যরা জয়পুরহাট পৌর শহরের নতুনহাট সড়কের জানিয়ার বাগান এলাকায় অবস্থিত করতোয়া কুরিয়ার সার্ভিসের গোডাউনে অভিযান চালায়।  এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমান ও র‌্যাব ৫ জয়পুরহাট ক্যাম্পের একটি টহল দল অভিযানে অংশ নেয়।

অভিযানে গোডাউন তল্লাশি করে ৫১টি কার্টন থেকে ১৫ হাজার ৬৮৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং পাঁচটি বস্তা থেকে সাত হাজার ২০০ পিস নিষিদ্ধ ‘পদ্মাপুর’ ব্র্যান্ডের জর্দা উদ্ধার করা হয়।  উদ্ধারকৃত এসব পণ্যের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৬ লাখ পাঁচ হাজার ৫০০ টাকা।

তিনি আরও জানান, এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় বিজিবির পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে জব্দ করা পণ্যগুলো বিজিবির সিজার স্টোরে সংরক্ষণ করা হবে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে এসব অবৈধ পণ্য জনসমক্ষে ধ্বংস করা হবে।

 

  • শেয়ার করুন