২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সন্ধ্যা ৬:২৮

বন্দর থানা ভাইভাই দলিল লিখক সমিতির বিশেষ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬

  • শেয়ার করুন

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ;

নারায়ণগঞ্জ বন্দরে ভাই ভাই দলিল লিখক সমিতির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের সদস্যদের পেশাগত নানা সমস্যার পাশাপাশি বন্দর থানা দলিল লিখক সমিতির নির্বাচন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১ টায় বন্দর সাব- রেজিস্ট্রার কার্যালয়ের নিচতলায় সমিতির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এসময় ৪৫ জন সদস্য বিশেষ সভায় উপস্থিত ছিলেন।

 

ভাইভাই দলিল লিখক সমিতির সভাপতি সাহাদুল্লাহ মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.সাঈদের সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মনির হোসেন প্রধান,সিনিয়র দলিল লিখক আবুল হোসেন, করিম দেওয়ান,দবির হোসেন,সালাউদ্দিন দেওয়ান,মাসুম ভুইয়া,দ্বীন ইসলাম দিপু প্রমুখ।

বক্তারা রেজিষ্ট্রি অফিসের কর্মচারীদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে পকেট কমিটির মাধ্যমে সমিতি পরিচালনা করা হয়েছে।একটা পরিবারের নির্দেশে সদস্যদের অর্থ লুটপাট করা হয়েছে।তাই বর্তমান গনতান্ত্রিক সরকারের সময় স্থানীয় সংসদ সদস্য আবুল কালামের সঙ্গে আলোচনা করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারণ করা গুরুত্বপূর্ণ।

  • শেয়ার করুন