প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬
প্রকাশিত:

নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান
বিশেষ প্রতিনিধি ঃ
গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামানের বরখাস্তবাতিল করার জন্য তার বাবা ছালাম মৃধা ( চেয়ারম্যান ) এলাকার দুই সংসদ প্রার্থীর পিছনে অর্থ যোগান দিচ্ছে বলে অভিযোগ ওঠেছে।
গত ফ্যাসিস্ট সরকারের আমলে নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. সাইফুজ্জামান শত শত কোটি টাকা অবৈধ পথে অনৈতিকভাবে কাজ না করে হাতিয়ে নেয় বলে খবর চাউর হয় । ফ্যাসিস্ট সরকারের গনিষ্ট সদস্য হওয়ার ফলে সে অপক্ষমতার প্রভাবে বার বার পার পেয়ে যায়। দেশে বিদেশে বাড়ী গাড়ী করাসহ তার গ্রামের বাড়ীতে ও প্রায় ৩০ কোটি টাকার সম্পদ ক্রয় করেন। ৫ আগস্ট সরকার পরিবর্তন হলে সাইফুজ্জামানের কিছু দুর্নীতির উপর অন্তবর্তীকালিন সরকার তদন্ত করে। তার একটি কাজের তদন্তেই প্রমান মেলে যায় সরকারের ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা আত্মসাৎ করেছে ।যার ফলে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির দায়ে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়।
সাইফুজ্জামানকে একটি অভিযোগের উপর তদন্ত করে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কিন্তু তার অপকর্মেরতো শেষ নাই সে যেখানে যে কাজই করেছে সেখানেই সে তার মনের ইচ্ছা অনুযায়ী সম্পাদনা করেছে। তার গ্রামের লোকজন বলছে তার অপক্ষমতার সময় তার বাবাকে গ্রামের চেয়ারম্যান পদে বহাল রেখে দুর্নীতি করেছে। এখন আবার তার বাবা ছালাম মৃধা চেয়ারম্যান সে তার অপকৌশল প্রয়োগ করে ছেলের এই সাময়ীক বরখাস্ত ও বাকি দুর্নীতির যাহাতে তদন্ত না হয় সে ব্যবস্থার জন্য দু-হাতে টাকা খরচ করছে। আসন্ন সংসদ নির্বাচনে ছালাম মৃধা ২ জন প্রার্থীকে দু-হাতে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করছে। একজন বিএনপির দলের ও অন্যজন তার পার্শবর্তী থানা দশমনিয়ার বিএনপির বিদ্রোহী প্রার্থীকে। গ্রামের লোকজনের অভিযোগ সাইফুজ্জামান গত ফ্যাসিস্ট সরকারে আমলে ৬ আর ১০ নয় শত শত কোটি টাকা দুর্নীতি করছে। তার টাকার কোন শেষ নাই। যার ফলে তারা সবাই এখন ২ জন সংসদ সদস্যর পিছনে টাকা ডালছে । কারন এলাকার সংসদ সদস্যদের সাপর্টেইতো সুফল বয়ে আনতে পারে বলে তার বাবা ভাবছেন । আবার তার বাবা ছালাম চেয়ারম্যান হবেন । তার মামলা গুলি খারিজে হয়ে যাবে। সাইফুজ্জামান তার বাবার দ্বারা তার গ্রামের অভিযোগগুলি মুছে ফেলার চেষ্টা করছে । আর সাইফূজ্জামান বিএনপির নামকরা এক ঠিকাদারকে দিয়ে তার অপকর্ম ও অভিযোগগুলি বাতিল করার তদবীর শুরু করেছেন বলেও জানা গেছে ।