প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬
নিজস্ব প্রতিবেদক ঃ

২২ বছর পর খুলনার মাটিতে পা রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সবশেষ ২০০৪ সালে খুলনায় এসেছিলেন তারেক রহমান।
প্রায় দুই যুগ পর সোমবার বেলা ১১টায় খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে খুলনায় বিএনপি নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা।
সভার একদিন আগে রোববার (১ ফেব্রুয়ারি) রাত থেকেই সভাস্থলে অবস্থান নিয়েছে দূর-দূরান্ত থেকে আসা নেতাকর্মীরা। দলের চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে আগের রাতেই পাইকগাছা উপজেলা থেকে ছুটে এসেছেন পঞ্চাশোর্ধ শাহেদা বেগম। উপজেলার কাশেমপুর গ্রামে তার বাড়ি। দুই মাস হলো তার অ্যাপেন্টিসাইড অপারেশন হয়েছে। কোমড়ে এখনো বেল্ট বাধা। সেই অবস্থায় খালিশপুর প্রভাতী স্কুল মাঠে জনসভা মঞ্চের সামনের কাতারে চেয়ার পেতে বসে অপেক্ষা করছেন প্রিয় নেতাকে এক পলক দেখার জন্য। শিশিরভেজা মাঠ, মাথা ভিজছে, তবুও অপলক দৃষ্টিতে চেয়ে আছেন মঞ্চের দিকে।
শাহেদা বেগম সরল মনের মানুষ দলের ভালোবাসার টানে, তারেক রহমানকে কাছ থেকে দেখতে ছুটে আসছে পাইকগাছা থেকে খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে । সে বলছে তারেক রহমানকে আগে কখনো দেখিনি বলেই দেখতে আসছি। তাই মঞ্চের(সামনে) আইসে বসিছি তারে দেখব, তার বক্তব্য শুনব বলে। তারে ভালোবাসি বলেই আইছি। সে অনেকদিন বাইরে ছিল, দেশের থেকে চলে গেছিল, মারধর করিছিল। তার মাঝার মেরুদণ্ডের হাড় ভেঙে দিছিল। বিদেশে চিকিৎসায় ছিল। আল্লাহ তারে ফিরিয়ে নিয়ে আইছে। আমি দেখব বলে অনেক দূর থেকে চলে আইছি।