১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ১১:১৭

শিরোনাম
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী তিন মাসের মধ্যেই অপারেশন ক্লিনহার্ট অভিযান বাংলাদেশি গোয়েন্দাদের তথ্যে হাদি হত্যার প্রধান দুই আসামি ভারতে গ্রেপ্তার জ্বালানি তেলের ব্যাবহার স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের অভিযান মো. শহীদুল হাসানকে সচিব নিয়োগ : সঠিক সময়ে সঠিক মানুষ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা আইনজীবী নির্বাচনে সভাপতি মো. শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. সোহেল আকন নির্বাচিত মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, মিলছে ১৫ মার্চের টিকিট

চট্টগ্রামে হাইওয়ে ও গাউসিয়া সুইটসকে জরিমানা

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ঃ

চট্টগ্রামের হালিশহরে দুটি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন সংরক্ষণের দায়ে তিন লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির হাসান তুরানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হালিশহরের মেসার্স গাউসিয়া সুইটস অ্যান্ড বেকারিতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিতভাবে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ এবং অসম্পূর্ণ লেবেলিংসহ নানা অনিয়ম পাওয়া যায়।

এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী তিন লাখ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ ছাড়া হাইওয়ে সুইটস অ্যান্ড বেকারি (আউটলেট), বড়পোল এলাকায় অভিযান চালিয়ে অসম্পূর্ণ লেবেলিং, মেয়াদে কারচুপি, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য মজুদের প্রমাণ পাওয়া যায়। এতে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারি পরিদর্শক এবং হালিশহর থানার একটি টিম সহযোগিতা করে।

  • শেয়ার করুন