২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১১:১০

শিরোনাম
সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় হাজার বিলাসবহুল পণ্য গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ অপরাধ বদলীজনিত বিদায় সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত! জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬০ ব্যক্তি গ্রেপ্তার, ১২ হাজারের বেশি ইয়াবা বড়ি উদ্ধার: ডিএমপি গোপালগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেয়ার কাজ করানো হয় সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ জেলার কর্মরত (পিবিআই) পরিদর্শক রূপকুমার বিদায় সংবর্ধনা মব সহিংসতায় ৬ মাসে ১৩৫ জনের মৃত্যু: বিসিআরএস-এর মানবাধিকার প্রতিবেদন ঝালকাঠির উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার

যোগ করা সময়ের গোলে জিরোনাকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫

  • শেয়ার করুন

লা লিগায় জিরোনার বিপক্ষে পয়েন্ট প্রায় খোয়াতেই বসেছিল বার্সেলোনা। তবে শেষ মুহূর্তে ত্রাণকর্তা হয়ে দলকে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট এনে দিলেন রোনাল্ড আরাহো। তাতে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে লিগ টেবিলেরও শীর্ষে উঠে আসল কাতালানরা।

 

শেষ মুহূর্তে দলের হয়ে জয়সূচক গোল করে আরাহোর জার্সি খুলে উচ্ছ্বাস।

খেলার ডেক্স ঃ

ঘরের মাঠে শনিবার (১৮ অক্টোবর) জিরোনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। কাতালানদের হয়ে গোল দুটি করেছেন পেদ্রি ও আরাহো। জিরোনার হয়ে একটি গোল শোধ করেন অ্যাক্সেল উইটসেল।

ইনজুরি আক্রান্ত বার্সা। দলে নেই  রাফিনিয়া, লেওয়ানডস্কি, গাবি, দানি ওলমো, টের স্টেগেন, গার্সিয়ার মতো তারকারা। কিন্তু এরপরও এদিন আধিপত্য করে খেলেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ৭২ শতাংশ সময় বল দখলে রেখে ২৪টি শট নেয় তারা। তবে লক্ষ্য বরাবর ছিল মাত্র ৬ শট।

 

এদিন ম্যাচ শুরুর ১৩তম মিনিটেই এগিয়ে যায় বার্সা। লামিন ইয়ামালের পাস পেনাল্টি এরিয়ায় পেয়ে দারুণ এক শটে গোল আদায় করে নেন পেদ্রি। তবে সমতায় ফিরতে দেরি করেনি জিরোনাও। মার্তিনেজের ক্রস বাইসাইকেল কিকে বার্সার জালে জড়ান অ্যালেক্স উইটসেল। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধের পুরোটায় আক্রমণে দাপট দেখিয়েও আর গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। ম্যাচ এগোচ্ছিল নিশ্চিত ড্রয়ের দিকে। তবে ত্রাণকর্তা হয়ে উদ্ধার করলেন আরাহো।

শেষ বাঁশি বাজার এক মিনিট বাকি থাকতে ব্যবধান গড়ে দেন ৮২তম মিনিটে মাঠে নামা এ ডিফেন্ডার। তাতে রোমাঞ্চর এক জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

৯ ম্যাচে সপ্তম জয়ে ২২ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের শীর্ষে উঠে এসেছে কাতালানরা। তাদের তুলনায় এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।

 

  • শেয়ার করুন