২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১১:০৭

শিরোনাম
সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় হাজার বিলাসবহুল পণ্য গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ অপরাধ বদলীজনিত বিদায় সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত! জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬০ ব্যক্তি গ্রেপ্তার, ১২ হাজারের বেশি ইয়াবা বড়ি উদ্ধার: ডিএমপি গোপালগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেয়ার কাজ করানো হয় সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ জেলার কর্মরত (পিবিআই) পরিদর্শক রূপকুমার বিদায় সংবর্ধনা মব সহিংসতায় ৬ মাসে ১৩৫ জনের মৃত্যু: বিসিআরএস-এর মানবাধিকার প্রতিবেদন ঝালকাঠির উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার

সোমবার বা মঙ্গলবার জিম্মিদের মুক্তি দেয়া হবে: ট্রাম্প

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫

  • শেয়ার করুন

সোমবার বা মঙ্গলবার জিম্মিদের মুক্তি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির পর বৃহস্পতিবার গণমাধ্যমের সাথে প্রথম ভাষণে ট্রাম্প এ কথা জানান। এর আগে গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে সম্মত হয়েছে ইসরাইল-হামাস।

৯ অক্টোবর, ২০২৫ তারিখে ওয়াশিংটন, ডিসির হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গাজা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে ইসরাইল এবং হামাসের সম্মতির বিষয়ে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিক্রিয়া জানাচ্ছেন। ছবি: সংগৃহীত

মন্ত্রিসভার বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমরা বাকি সকল জিম্মির মুক্তি নিশ্চিত করেছি এবং সোমবার বা মঙ্গলবার তারা মুক্তি পাবেন। আমরা গাজায় যুদ্ধ শেষ করেছি।’

ট্রাম্প আরও বলেন, তাদের মুক্তি নিশ্চিত করার বিষয়টি একটি জটিল প্রক্রিয়া ছিল। কিন্তু আমরা সোমবার বা মঙ্গলবার জিম্মিদের ফিরিয়ে আনছি, এবং সেটাই সবচেয়ে বড় কথা।

এর আগে বৃহস্পতিবার ভোরে ট্রাম্প ঘোষণা করেন, ইসরাইল এবং হামাস গাজায় প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। এর মধ্যে রয়েছে যুদ্ধ বিরতি এবং ইসরাইলি জিম্মি এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তি।

বুধবার হামাসের হাতে আটক ইসরাইলি জিম্মিদের মুক্তি দেয়ার চুক্তি নিয়ে আলোচনা করার জন্য ট্রাম্প হোয়াইট হাউসের মন্ত্রিসভার বৈঠক শুরু করেন। তিনি বলেন, তিনি বিশ্বাস করেন যে এটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করবে।

হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকের উদ্বোধনী ভাষণে ট্রাম্প বলেন, তিনি যুদ্ধবিরতি চুক্তিতে আনুষ্ঠানিক স্বাক্ষরের জন্য মিশর ভ্রমণের পরিকল্পনা করছেন।

এদিকে, হোয়াইট হাউস জানিয়েছে, তারা আশা করছে সোমবার জিম্মিদের মুক্তি দেয়া হবে। আটচল্লিশ জন জিম্মিকে ফেরত পাঠানো বাকি, যাদের মধ্যে ইসরাইল বলেছে, তারা বিশ্বাস করে যে ২০ জন এখনও জীবিত।

 

 

 

 

  • শেয়ার করুন