১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৪:৪৩

শিরোনাম
গত জানুয়ারি-মে দেশে খুন-অপহরণসহ অপরাধ বেড়েছে, দাবি বিসিআরএসের বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান বন্দরে জাতীয় পরিচয়পত্র ও ওয়ারিশ সনদ জালিয়াতির মামলায় আউয়াল গ্রেফতার জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্দেশিত বিভিন্ন জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে সংবাদ সম্মেলন ঢাকার সড়কে বেড়েছে গণপরিবহন, অধিকাংশই যাত্রীশূন্য বিআরটিএর মোবাইল কোর্টে ১০ দিনে ৮১৩ মামলা আশুলিয়ায় প্রথমে এক ভাইকে গুলি, পরে অন্য জায়গায় গিয়ে আরেক ভাইকে গুলি

জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২১

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ঃ

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে হেরোইন, দেশীয় অস্ত্র, লাইফ জ্যাকেট, হেলমেট, গুলতি, মারবেলসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত এ অভিযান চালানো হয়।

উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে– হেরোইন ৩০০ গ্রাম, গাঁজা ২৫০ গ্রাম, চাপাতি ১টি, তলোয়ার ২টি, গুলতি ১০টি, মার্বেল ২ হাজার পিস, হেলমেট ২০টি, লাইফ জ্যাকেট ১২টি, লোহার রড ৫টি।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।

তিনি বলেন, মোহাম্মদপুরে আমরা প্রতিনিয়ত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছি। তারই ধারাবাহিকতায় জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুর্গে হানা দেওয়া হয়। বিভিন্ন মাদক কারবারিদের বাসা ও আস্তানায় অভিযান পরিচালনা করে হেরোইনসহ সংঘর্ষে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি এসব আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়। জেনেভা ক্যাম্পে আমাদের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে

 

  • শেয়ার করুন