২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ২:৫৫

শিরোনাম
সন্ত্রাসমুক্ত ও সুশাসনের বাংলাদেশ: ত্যাগী কর্মীদের অধিকার রক্ষা জরুরি ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান ভাঙচুর হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা জেলা প্রতিনিধি : উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়, যে নাম হতে পারে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে কাজ ত্বরান্বিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর আজ খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর পূজায় টানা ৫ দিনের সরকারি ছুটি শুরু

এশিয়া কাপের পুরো ম্যাচ ফি ভারতীয় আর্মিকে দেয়ার ঘোষণা দিলেন সূর্যকুমার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫

  • শেয়ার করুন

ডেক্স ঃ

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে আবারও শিরোপা জিতেছে ভারত। ম্যাচের পরও পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়। শেষ পর্যন্ত এশিয়া কাপের শিরোপা ছাড়াই মাঠ ছাড়ে ভারতের ক্রিকেটাররা। সবকিছুর মাঝে এক মহৎ উদ্যোগ নেয়ার কথা জানান ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।

 

স্ত্রীর সঙ্গে সূর্যকুমার যাদব।

 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ট্রফি না পাওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ ঝারেন সূর্যকুমার। তবে এর পাশাপাশি এবারের এশিয়া কাপের নিজের সব ম্যাচের ম্যাচ ফি ভারতীয় আর্মিকে দেয়ার ঘোষণাও দেন। সংবাদ সম্মেলন শেষ সূর্যকুমার বলেন, ‘আমি আমার সব ম্যাচের ম্যাচ ফি ভারতীয় আর্মিকে দিচ্ছি।’

ম্যাচের পর প্রায় এক ঘণ্টা সময় ধরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনের অপেক্ষা করা হয়েছে। লম্বা অপেক্ষা শেষে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিসি এবং পিসিবির সভাপতি মহসিন নাকভি। এছাড়া বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও উপস্থিত ছিলেন।

ব্যক্তিগত পুরস্কারের বেশিরভাগই পেয়েছেন ভারতীয়রা। সেগুলো সবাই নিজে নিজে সংগ্রহ করার পর পাকিস্তানের ক্রিকেটারদের মেডেল সংগ্রহ করতে মঞ্চে ডাকা হয়। সবাইকে মেডেল দেন বুলবুল। এরপর এশিয়া কাপের ট্রফি ও মেডেল না নিয়েই মাঠ ছাড়ে ভারতের দল। মহসিন নাকভির কাছে থেকে ট্রফি নিবে না বলেই এমন ঘটনা ঘটায় তারা।

  • শেয়ার করুন