১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সন্ধ্যা ৭:০২

শিরোনাম
তুরস্কের আন্তালিয়ায় কপ৩১ শীর্ষ সম্মেলন: প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যস্ত দিন ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক সারের ডিলারশিপে অনিয়ম: সংসদে হইচই ও মন্ত্রীর জবাব ঢাকার বস্তির ৮৯ শতাংশ পরিবার বহুমাত্রিক দারিদ্র্যের শিকার নিউমোনিয়ায় দেশে প্রতিদিন ৭৩ শিশুর মৃত্যু: স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী ক্ষমতাচ্যুত আ.লীগ আর বাংলাদেশে ফিরবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবীর

৩০ টাকা করে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাক শ্রমিকগন

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব বার্তাবাহক :

পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল বিক্রি করতে বিশেষ ওএমএস কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। প্রাথমিকভাবে এই কার্যক্রম ৩ মাস চলবে। ঢাকা মহানগর ও জেলার অন্যান্য এলাকা, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ জেলা এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকা।

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ৭৫টি খোলা ট্রাকে করে মোট ৩৭৫ টন চাল বিক্রি করা হবে (প্রতি ট্রাকে ৫ টন)।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য অতিরিক্ত ৪ হাজার ৫০০ টন চাল এবং পরিবহন ও আনুষঙ্গিক ব্যয়ের বিশেষ বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। সরকারি গুদামে পর্যাপ্ত মজুত থাকায় এই চাল সরবরাহ করা সম্ভব হবে।

মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার এই উদ্যোগকে অপ্রতুল ও শ্রমিকদের জন্য অসম্মানজনক বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, ছুটির দিনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে চাল কেনা কার্যকর সমাধান নয়; বরং কারখানা গেট থেকেই চালের পাশাপাশি ডাল, তেল, লবণ ও চিনির মতো নিত্যপ্রয়োজনীয় সব পণ্য সাশ্রয়ী মূল্যে দেওয়া উচিত।

‘ম্যাপড ইন বাংলাদেশ’র তথ্য অনুযায়ী, দেশের ৩ হাজার ৩২০টি পোশাক কারখানায় প্রায় ২৯ লাখ ৮৭ হাজার শ্রমিক কাজ করেন, যার ৫৭ শতাংশই নারী।

 

  • শেয়ার করুন

আরও পড়ুন