১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সন্ধ্যা ৭:০২

শিরোনাম
তুরস্কের আন্তালিয়ায় কপ৩১ শীর্ষ সম্মেলন: প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যস্ত দিন ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক সারের ডিলারশিপে অনিয়ম: সংসদে হইচই ও মন্ত্রীর জবাব ঢাকার বস্তির ৮৯ শতাংশ পরিবার বহুমাত্রিক দারিদ্র্যের শিকার নিউমোনিয়ায় দেশে প্রতিদিন ৭৩ শিশুর মৃত্যু: স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী ক্ষমতাচ্যুত আ.লীগ আর বাংলাদেশে ফিরবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবীর

টাঙ্গাইলের মির্জাপুরে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় গৃহশিক্ষক আটক

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের মির্জাপুরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সবুজ মিয়া (৪৫) নামের এক গৃহশিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) রাতে উপজেলার উয়ার্শী ইউনিয়নের মৈশামূড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

অভিযুক্ত সবুজ মিয়া পার্শ্ববর্তী দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানি গ্রামের গাজী মিয়ার ছেলে। তিনি মৈশামুড়া বাজারে ফটোকপি ও স্টেশনারি ব্যবসার পাশাপাশি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিদ্যালয় ছুটির পর ওই ছাত্রী সবুজের দোকানে প্রাইভেট পড়তে যায়। নির্ধারিত সময় পার হওয়ার পরও বাড়ি না ফেরায় তার মা খোঁজ নিতে বের হন। রাস্তায় না পেয়ে তিনি প্রাইভেটের দোকানে গিয়ে শাটার বন্ধ দেখতে পান। পরে শাটার খুলে ভেতরে মেয়েকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান।

এ সময় শিশুটি দোকান থেকে বেরিয়ে মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। সে জানায়, গৃহশিক্ষক সবুজ ভয়ভীতি দেখিয়ে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং একপর্যায়ে ধর্ষণ করেন।মেয়ের কাছ থেকে ঘটনা শুনে মা আশপাশের লোকজনকে ডাকেন। স্থানীয়রা ঘটনাস্থলে এসে অভিযুক্ত সবুজকে আটক করে গণপিটুনি দেন এবং থানা পুলিশকে খবর দেন। পরে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, শিশু ধর্ষণের খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত সবুজ মিয়াকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।এর আগে গত ৯ নভেম্বর একই উপজেলার নতুন কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে তপন কুমার সরকার নামের আরেক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছিল এলাকাবাসী। একদিনের ব্যবধানে একই ইউনিয়নে এ ধরনের দুটি ন্যক্কারজনক ঘটনায় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

  • শেয়ার করুন