১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৪:৫০

ন্দরে দুই সহযোগী সহ ডাকাত মামুন গ্রেফতার, অস্র উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬

  • শেয়ার করুন

 মাহফুজ জাহিদ :

নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ১১টি দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ডাকাত মামুন (৪৬) ও তার দুই সহযোগী মুক্তার হোসেন (৫০) এবং রিয়াদকে (২২) কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) ভোর ৪টা ২০ মিনিটে সোনাচড়াবাগ এলাকায় সাবেক কমিশনার শামসুজ্জোহার বাড়ির সামনে রফিকুল ইসলামের বালুর মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়,থানার ওসি মোঃ জামাল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশের দাবী,অভিযানে ১১টি দেশীয় অস্ত্রের মধ্যে ছোরা, চাপাতি, রামদা, ছেনি ও চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। এ ছাড়া একটি টেকনো স্পার্ক ৪০ মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্রগুলো নিজেদের হেফাজতে রেখেছিলেন। মামুনের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ২৯টি মামলা চলমান রয়েছে। অপর দুইজনের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

  • শেয়ার করুন