২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৬:৫৪

শিরোনাম
সন্ত্রাসমুক্ত ও সুশাসনের বাংলাদেশ: ত্যাগী কর্মীদের অধিকার রক্ষা জরুরি ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান ভাঙচুর হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা জেলা প্রতিনিধি : উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়, যে নাম হতে পারে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে কাজ ত্বরান্বিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর আজ খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর পূজায় টানা ৫ দিনের সরকারি ছুটি শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৪

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬

  • শেয়ার করুন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নামাজ আদায়কে কেন্দ্র করে বিরোধের জেরে পুরোনো মসজিদ ভাঙচুরের ঘটনায় ২৫ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতেই আতিকুল ইসলাম বাদী হয়ে আখাউড়া থানায় মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি মোহাম্মদ জাবেদ উল ইসলাম।

গ্রেফতাররা হলেন— আইড়ল গ্রামের বাসিন্দা শাহ কামালের ছেলে নাঈম (২৩), একই মহল্লার বাসিন্দা বাদল মিয়ার ছেলে জুবাইদ (২০), মোসলেমের ছেলে সায়েম (২০) ও মৃত নাগর মিয়ার ছেলে মতিউর রহমান (৪২)।

পুলিশ জানায়, আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের আইড়ল গ্রামে নবনির্মিত ও পুরোনো দুটি মসজিদে নামাজ আদায়কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার জুমার নামাজের সময় গ্রামের দুপক্ষ পৃথকভাবে দুটি মসজিদে নামাজ আদায় করেন।

আইড়ল পূর্বপাড়ার বাসিন্দা মো. মুজিবুর রহমান, নাজির হোসেন ও মালু মিয়া জানান, নামাজ শেষে নতুন মসজিদের পক্ষের লোকজন উত্তেজিত হয়ে পুরোনো মসজিদটি ভেঙে ফেলেন। এর আগে নতুন মসজিদপন্থীরা পুরোনো মসজিদের পূর্বপাড়ার বাসিন্দাদের ওপর হামলা চালায়। এ সময় কয়েকজন আহত হন।

ওসি জাবেদ উল ইসলাম যুগান্তরকে জানান, এ ঘটনায় দায়ের করা মামলায় রাতেই চারজনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে। গ্রেফতারদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • শেয়ার করুন