২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৪:২৪

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে ‘আমরা বিএনপি পরিবার’ এর অভিনন্দন

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ঃ  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মানবিক ও সামাজিক সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’।

সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’- এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন।

এক যৌথ শুভেচ্ছা বার্তায় তারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার প্রজ্ঞা, ধৈর্য, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অবিচল অবস্থান তাকে জাতীয় রাজনীতিতে একজন অভিজ্ঞ ও শ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত করেছে

তারা আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি হিসেবে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও বিচক্ষণতা সংবিধানের মর্যাদা রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং সকল নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘আমরা বিএনপি পরিবার’- এর পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে তার সফল ও দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

 

  • শেয়ার করুন