১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৫:৫২

শিরোনাম
সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ১২ স্ত্রী নিজেও সামর্থ্যবান হলে আলাদা কোরবানি কি ওয়াজিব? সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্যমন্ত্রীর সুন্দরবনে বনদস্যুদের সাথে বনকর্মীদের গুলি বিনিময়, হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ৪ জেলে উদ্ধার বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে পুলিশে দিন: এমপি এনাম জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি জনগণের চাহিদায় সংবিধান সংস্কার হওয়া উচিত: ঢাবি উপাচার্য বিআরটিএ’র নম্বর প্লেট ব্যবহার না করলে ব্যবস্থা: ডিএমপি ছয় মাসের মধ্যে ঢাকার সড়কে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় মামলা হবে

সুন্দরবনে বনদস্যুদের সাথে বনকর্মীদের গুলি বিনিময়, হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ৪ জেলে উদ্ধার

প্রকাশিত: মে ১৩, ২০২৬

  • শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধিঃ

সুন্দরবনে বনদস্যুদের সাথে বনকর্মীদের গুলি বিনিময় হয়েছে। বুধবার (১৩ মে) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের কোকিলমনি এলাকার সিঙারটেকে এই ঘটনা ঘটে। গোলাগুলির পরে ওই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ৪ জেলেকে উদ্ধার করা হয়েছে। বনদস্যুদের ব্যবহৃত একটি বন্ধুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বনরক্ষীরা।

উদ্ধার জেলরা হলেন, শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আবদুল বারেক খান, একই উপজেলার মো: হাসান, খুলনার বটিয়াঘাটা উপজেলার নাছিম, দকোপ উপজেলার ইরাক শেখ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, শেলারচর টহল ফাড়ির সিঙারটেক এলাকায় শেলারচর টহল ফাড়ি এবং স্মার্টটিমের যৌথ টহল চলাকালীন ডাকাতের উপস্থিতি টের পেয়ে সে দিকে অভিযান পরিচালনা করা হয়। ডাকাতরা গুলি ছুরলে বনকর্মীরা পালটা গুলি ছুড়েন। তাদের দিকে ৭ রাউন্ড গুলি ছোড়া হয়। ডাকাতরা পরবর্তীতে তাদের ট্রলার এবং ৪ জন জিম্মি রেখে পালিয়ে যায়। জিম্মিরা শেলারচর টহলফাড়ির হেফাজতে আছেন। উদ্ধার জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বনরক্ষীদের গুলি করা দস্যুরা শরীফ বাহিনীর সদস্য বলে জানা গেছে।

  • শেয়ার করুন