১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৪:১৫

শিরোনাম
বিদায়বেলায় উপদেষ্টারা নিজেদের মন্ত্রণালয়ের কার্যক্রম, সাফল্য ও সীমাবদ্ধতা এবং মূল্যায়ন নিয়ে কথা বললেন ভোট দিতে ঢাকা ছাড়ছেন মানুষ, ট্রেনে–বাসে উপচে পড়া ভিড় জনপ্রিয়তার শীর্ষে তারেক রহমান এলজিইডির প্রকৌশলী নুরুল ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি, রমজানসহ দেড় মাসের ছুটি শুরু যেদিন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রকল্প ছয় বছরেও অসম্পূর্ণ জাবির সাবেক ভিসি ফারজানা ও তার স্বামী-ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা এনএসআই কর্মকর্তা আজিজুর ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নাটোরে বিএনপি প্রার্থীর অভিযোগের পর ইসলামী ব্যাংকের ৪ কোটি টাকার একটি লেনদেন স্থগিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬

  • শেয়ার করুন

 জেলা প্রতিনিধি ঃ

ইসলামী ব্যাংকের লোগো

সোনালী ব্যাংক নাটোর শাখার মাধ্যমে ইসলামী ব্যাংক নাটোর শাখায় পাঠানো প্রায় চার কোটি টাকার একটি সন্দেহজনক লেনদেন স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপি প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে লেনদেনটি স্থগিত রাখা হয়েছে।

নাটোর–২ আসনে বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার (দুলু) আজ মঙ্গলবার বিকেলে শহরের নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান, ঢাকা থেকে সোনালী ব্যাংক নাটোর শাখার মাধ্যমে ইসলামী ব্যাংক নাটোর শাখায় সন্দেহভাজন একটি ব্যাংক হিসাবে প্রায় চার কোটি টাকা পাঠানো হয়। জানতে পেরে তিনি জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে ওই লেনদেন স্থগিত রাখার আবেদন করেন। অভিযোগ পেয়ে রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। পরে লেনদেনটি স্থগিত করা হয়।

রুহুল কুদ্দুস তালুকদার বলেন, ভোটের ঠিক এক দিন আগে এতগুলো টাকা উত্তোলনের বিষয়টি সন্দেহজনক। এই টাকা ভোট কেনাবেচার কাজে ব্যবহৃত হওয়ার আশঙ্কা আছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তিনি লেনদেনটি স্থগিত রাখা যুক্তিযুক্ত বলে মনে করেছেন।

ইসলামী ব্যাংক নাটোর শাখার কর্মকর্তা (এভিপি) রেজাউল করিম বলেন, চার কোটি টাকা লেনদেন ইসলামী ব্যাংকের জন্য তেমন কোনো বড় লেনদেন নয়। ভোটের সময় ব্যাংক বন্ধ থাকবে। তাই একটি এটিএম বুথের জন্য এসব টাকার চাহিদাপত্র দেওয়া হয়েছিল। এর মধ্যে সন্দেহের কিছু নেই।

সোনালী ব্যাংক নাটোর প্রধান শাখার কর্মকর্তা (এজিএম) উজ্জল কুমার বলেন, ‘একটি লেনদেনের ব্যাপারে অভিযোগ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তাদের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন বলেন, ইসলামী ব্যাংকের একটি লেনদেনকে একজন প্রার্থী সন্দেহজনক বলে অভিযোগ করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

  • শেয়ার করুন